1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাজার এলাকা থেকে দর্শনার্থীর মরদেহ উদ্ধার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ) এর মাজার এলাকা থেকে উজ্জল মাতুব্বর (২২) নামের এক দর্শনার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের আসমা বেগমের বাড়ির পাশের ডোবা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উজ্জল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মৃত হান্নান মাতুব্বরের ছেলে। সে গেল দুই দিন আগে মাজারের ওরশ শরীফে আসছিলেন। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন উজ্জল মাতুব্বর মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park