1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে, হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ নাম দিয়েছে শিক্ষার্থীরা।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নাম দিয়েছে ‘বিজয়-২৪ হল’।

১২ ডিসেম্বর(বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ফরিদুল ইসলাম বলেন, “খুনি ও ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়েয করতো তার পিতার নাম জুড়ে দিয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ নামকরণ করেছি”। এছাড়া আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, “আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেনো জুলাইয়ের চেতনায় করতে পারি তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল”।

এ ব্যাপারে অত্র হলের প্রভোস্ট প্রফেসর ড.মাসুদুর রহমান বলেন, নাম পরিবর্তনের বিষয় শুনেছি তবে পরিবর্তন করতে হলে আইনগত ভাবে রিজেন্ট বোর্ডের অনুমোদন লাগবে।

এ বিষয়ে পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.জিল্লুর রহমান বলেন, নাম পরিবর্তনের বিষয়টি শুনেছি, নাম পরিবর্তনের দাবিতে কিছুদিন পূর্বে ছাত্ররা স্মারকলিপি দিয়েছিলো। তবে নাম পরিবর্তন করতে হলে অবশ্যই রিজেন্ট বোর্ডের অনুমোদন লাগবে।

উল্লেখ্য যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম বিজয়-২৪ রাখার প্রেক্ষিতে এবং গত নভেম্বরের ১৮ তারিখে, বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park