1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়ুয়া এক তরুণীকে কুপিয়ে জখম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়ুয়া এক তরুণীকে কুপিয়ে জখম করেছে এলাকার বখাটে যুবক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কড়োলা ইউনিয়নের নিরালী গ্রামে এ ঘটনা ঘটে। এ অবস্থায় স্বজনেরা আহত তরুণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত রাফিয়া খাতুন নিরালী গ্রামের ইসহাক মোল্যার মেয়ে। আহত রাফিয়া খাতুন বলেন, আজ সকালে আমাদের প্রতিবেশী আমানত মোল্যার বাড়িতে ঝগড়া বাধে। ঝগড়া শুনে আমি পাশে দাড়িয়ে ঝগড়া দেখি।

এ সময় আমানত মোল্যার বখাটে ছেলে আবির মোল্যা (২৫) প্রথমে আমাকে দায়ের আছাড়ি দিয়ে আঘাত করে। পরে আবার আমাকে কুপিয়ে জখম করে। আহত রাফিয়ার ভাই আশরাফুল ইসলাম বলেন, আমানত মোল্যার ছেলে আবির মোল্যা (২৫) এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে আমার বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সে এর আগেও এলাকায় এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আবির মোল্যার মুটোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park