1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

২ মাস ১৭ দিনের বাচ্চা আব্দুর রহমানকে রেখে পালিয়ে গেলেন প্রবাসীর স্ত্রী।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৭৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

২ মাস ১৭ দিনের বাচ্চা আব্দুর রহমানকে রেখে পালিয়ে গেলেন প্রবাসীর স্ত্রী।

যশোরের মনিরামপুরে এক প্রবাসীর স্ত্রী দুই মাসের শিশুকে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়েছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

 

জানা যায়, হরিহরনগরের প্রবাসী আবু হুরায়রার স্ত্রী পাপিয়া খাতুন (২০) তার ২ মাস ১৭ দিনের বাচ্চা আব্দুর রহমানকে রেখে পালিয়ে যায়। এ সময় তিনি সাথে করে নগদ বিশ হাজার টাকা, দুটি দামি বিদেশি স্মার্টফোন নিয়ে যায়। 

 

প্রবাসী হুরায়রার নানী জানান, তার নাতী ছেলের বউ পাপিয়া খাতুন, এর আগেও ২-৩ বার অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। এখন সে বর্তমানে কোথায় আছে সেটা তার পরিবার জানেন না। এ বিষয়ে পাপিয়ার শশুরবাড়ির লোকজন ঝাঁপা পুলিশ ক্যাম্পকে অবগত করেছে।  

 

ঝাঁপা পুলিশ ক্যাম্পের এসআই প্রসেনজিৎ বলেন, অভিযোগটি মেয়ের মা বাবার কাছ থেকে পেয়েছি, শুধুমাত্র একটি মোবাইল ফোন নাম্বারের উপর ভিত্তি করে জানতে পেরেছি মেয়েটি কেশবপুরের আশেপাশে অন্য ছেলের সাথে আছে। এ বিষয়ে আমরা বাদী-বিবাদী উভয়পক্ষকে জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park