1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাকোপে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে গৌরবাম্বিত এ দিনটির সকল কর্মসূচিতে উপজেলা প্রশাসন। এ দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

এ সময়ে স্ব স্ব সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা  এবং আড়ম্বরপূর্ণ বিজয় মেলাঅনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা মুক্তি যোদ্ধা ভবনে বীরমুক্তিযোদ্দা শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানে সংবর্ধনা দেওয়া হয়।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  অনুষ্ঠানে  অনুষ্ঠিত  সভায় বক্তব্য দেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, কৃষি অফিসার কৃষি বিদ  মোঃ শফিকুল ইসলাম, মৎস্য অফিসার প্রবীর কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park