1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খেলাধুলায় নতুন জাগরণ: রূপসায় সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা।

খুলনায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “গণতন্ত্রের সুবাতাসে এখন ফ্যাসিবাদমুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রূপসার খেলার মাঠগুলো সংস্কারে আমরা উদ্যোগ নেব। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখাই আমাদের লক্ষ্য।”

বুধবার বিকালে রূপসার নারিকেলী চাঁদপুর এমসি ইউনাইটেড ক্লাব আয়োজিত ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। রূপসা থেকে ফুটবল, ক্রিকেট, ও ভলিবল টিম গঠন করা হবে, যা একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। বিএনপি খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা আহ্বায়ক আরিফুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় নলধা ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন এবং পিঠাভোগ একাদশ রানার্সআপ হয়।

আজিজুল বারী হেলাল তার বক্তব্যে আরও বলেন, “মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে খেলাধুলার মাধ্যমে আমরা তরুণ সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। বিএনপি জনগণের রাজনীতি করে এবং সবসময় সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park