1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। আজ ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের আমিরুল ইসলাম শিমুলের বাড়ির সামনে অটো ভ্যান ও খ্যাককর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইসরাফিল ৪০ নামের এক কাপড় ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামে।সে ঐ গ্রামের জালাল মাতব্বরের ছেলে। ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের

এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক থেকে দুর্ঘটনা কবলিত অটোভ্যান ও ইট ভর্তি খ্যাককর গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়েছি। উদ্ধার কাজ শেষ, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park