1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদক, সাইফ হোসেনকে কুপিয়ে জখম।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিপন মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা প্রেস ইউনিটি দপ্তর সম্পাদক ও দৈনিক একুশের বাণীর স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফ হোসেস বাবুল এর উপর হামলা করেছে হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ী গ্রামের কতিপয় দুর্বৃত্তরা।

হামলায় আহত সাংবাদিক বাবুল আক্তারের সাথে হাসপাতালে কথা বলে জানা যায় ওই গ্রামে বেশ কিছুদিন আগে কিছু সন্ত্রাসী সামাজিক অধিপত্যের জের ধরে কয়েকটি বাড়ি ভাঙচুর করে। আজ সেই ভাঙচুরের মামলার আদালতের নির্দেশ সাপেক্ষে পিবিআই তদন্তে আসে। এসময় সেখানে সাংবাদিক বাবুল ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। তাদের দেখেই রেগে যান প্রতিপক্ষরা। এরপর পিবিআই স্থান ত্যাগ করলে বিকাল পাঁচটার দিকে সন্ত্রাসীরা গ্রামের কৃষকদের বাড়িঘর ভাঙচুর করেছিল। এসময় তারা বাবুল আক্তার ও অন্য একজনের উপরে হামলা চালায়। সন্ত্রাসীরা বাবুল আক্তারকে হত্যার উদ্দেশ্যে দাঁড়ালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে ও পায়ে আঘাত করে তাকে ফেলে রাখে। সেখান থেকে গ্রামবাসী উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দশটা ও পায়ে চারটা সেলাই লেগেছে। বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় এখনো থানায় মামলা করেনি তবে মামলা করা প্রক্রিয়া চলছে। এদিকে

সাংবাদিক বাবুল আক্তারের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব নিন্দা জ্ঞাপন করেছেন। এছাড়া ঝিনাইদহের পেশাদার সাংবাদিকবৃন্দ এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক সমাজ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন কাজে জানতে চাইলে তিনি জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযোগ দিলে দ্রুত আইনগত পদক্ষেপ নেব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park