1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

গত ১৮ থেকে ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৬ জন অপরাধীকে গ্রেফতার করে। এদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা অন্তর্ভুক্ত আছে।

অভিযানের সময় গ্রেফতার হওয়া অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়। উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park