1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ওজোপাডিকোর দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বিগত ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে (ওজোপাডিকো) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনার বয়রায় অবস্থিত ওজোপাডিকোর সদর দপ্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্টের অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও উপসহকারী পরিচালক মো: শামীম রেজা।

এর আগে ৩১ আগস্ট খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ১৬ বছরে অনিয়ম-দুর্নীতির বিষয়ে শ্রমিক নেতাদের অভিযোগের বিষয়ে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান লিখিত বক্তব্যে বলেছিলেন, এই সময়ে তাদের (ওজোপাডিকো) চারটি প্রকল্প ছিল। যার ২টি বাস্তবায়ন হয়েছে আর দুটি চলমান রয়েছে। চারটি প্রকল্পেরই তথ্য আমরা সংগ্রহ করেছি। সব তথ্যাদি আজ পায়নি, আগামীকালের (সোমবার) মধ্যে দিবেন। এরপর আমরা দেখবো। এরপর তথ্য পর্যালোচনা করে কমিশনে রিপোর্ট দাখিল করবো।

সংবাদ সম্মেলনে বলা হয়, মনপুরা দ্বীপাঞ্চল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন প্রকল্প বাতিল করা প্রয়োজন। কোম্পানির নিজস্ব অর্থায়নে নেওয়া এই প্রকল্প আত্মঘাতি। কারণ এই প্রকল্প বাস্তবায়ন হলে সোলার পাওয়ার প্রডিউসারের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে ২০-২৪ টাকায়। আর গড় বিক্রয় মূল্য ৮.৬৫ টাকা। গড়ে প্রতি ইউনিটে লোকসান হবে ১২-১৬ টাকা। আমরা মনপুরায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের দাবি জানাই। প্রকল্প ছাড়াও বিভিন্ন সময়ে নিলামে মালামাল বিক্রির দুর্নীতি তদন্তের দাবি জানাই।

লিখিত বক্তব্যে মজিবর রহমান বলেন, ওজোপাডিকোতে কর্মকর্তা নিয়োগ হয়েছে ৫৩৭ জন। শ্রমিক নিয়োগ হয়েছে মাত্র ১৯৪ জন। অপ্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে কোম্পানিতে মাথাভারী প্রশাসন সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নির্বাহী পরিচালক (প্রশাসন), নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি), একটি প্রধান প্রকৌশলী, ৪টি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মহাব্যবস্থাপকসহ (হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিন) অপ্রয়োজনীয় সকল পদ বিলুপ্ত করতে হবে।

তিনি বলেন, ওজোপাডিকোর মোট গ্রাহক ১৫ লাখ ৯২ হাজার ৬৪৮ জন। এর বিপরীতে সরাসরি গ্রাহক সেবার দায়িত্বে থাকা কারিগরি শ্রমিক বা লাইন স্টাফ আছেন ৪৮৫ জন। অর্থাৎ প্রতি ৩ হাজার ২৪৮ জন গ্রাহককে সেবা প্রদানের জন্য মাত্র একজন লাইন স্টাফ রয়েছেন। তাদের ২৪ ঘণ্টা কাজ করতে হয়। এ অবস্থায় এসব পদে শ্রমিক নিয়োগ করা জরুরি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়াদে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদসহ দলবাজ ও স্বেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণ, আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে স্থায়ীভাবে শ্রমিক নিয়োগ, কর্মকর্তাদের মতো শ্রমিকদের জন্য ঋণের ব্যবস্থা, কর্মকর্তা-শ্রমিক কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬২ বছর করা এবং কোম্পানিতে পিআরএল ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park