1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম দেলোয়ার হোসেন খুলনা

শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আল কোরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শের বিকল্প নেই।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার (২০২৪) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন,আল কোরআনের শিক্ষা আর মহানবীর ( স:) আদর্শই পারে একটি শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে। বক্তারা আরো বলেন বিগত বছরগুলোতে তথাকথিত জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্কে যে অপপ্রচার চালানো হয়েছে সেটি প্রমাণিত হয়নি। বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সকল প্রকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটিই প্রমাণিত। বক্তারা বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি অনৈসলামিক পথে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করা হয়েছিল আল্লাহ্ রাব্বুল আলামীন তা থেকে এ জাতিকে রক্ষা করেছেন। বৃটিশরা এই শিক্ষা ব্যবস্থাকে দু’

টি ধারায় বিভক্ত করেছিল উল্লেখ করে বক্তারা বলেন,সব জ্ঞান একমাত্র আল কুরআনেই রয়েছে। কিন্তু কুরআন – হাদিসের শিক্ষা বাদ দিয়ে তাঁরা ইসলামিক ও সাধারণ শিক্ষা পৃথক করেছিল। যে কারণে জাতির মধ্যে নৈতিক ও চারিত্রিক অবক্ষয় দেখা দিয়েছে।

সমাজের সুদ,ঘুষ, দূর্নীতি, অনিয়ম রোধে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।আজ সোমবার সকাল ১০ টায় নগরীর সোনাডাঙ্গা এম এ বারি সড়কস্ত দারুস সালাম মহল্লায় রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা নেছারিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক। মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আলহাজ্ব হজরত মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মাদরাসার উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড খুলনার সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হজরত মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম, এবং বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাদরাসার অভিভাবক প্রতিনিধি মোঃ রফিকুজ্জামান টুকু।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ আয়াতউল্লাহ, হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ মাওলানা মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ, মাস্টার মোঃ তৌহিদুর রহমান, মোঃ আব্দুল্লাহ আল ইমরান,অএ মাদরাসার বালিকা শাখার শিক্ষিকা মাহমুদা আক্তার, জেসমিন আরা, উম্মে সালমা, সাদিয়া আক্তার প্রমুখ। এসময় মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন পৃথিবীতে একটিমাত্র কিতাব রয়েছে যার মধ্যে সব জ্ঞান নিহিত রয়েছে। তার নাম হচ্ছে আল কোরআন। তাছাড়া শুধুমাত্র কুরআন পড়লেই একদিকে যেমন জীবন গঠনের সুযোগ রয়েছে তেমনি ভাবে রয়েছে অনেক নেকি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে মাদরাসার শিক্ষার্থী সুরাইয়া আক্তার, মুরসালিনা মাহমুদ,আওসাফুর রহমান আরব, আব্দুর রহমান হুজাইফা, মোঃ তাহসিন খাঁন, অনুষ্ঠান শেষে রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার (২০২৪) সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park