1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও কীটনাশক জব্দ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মূল্যের ভেজাল সার কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় রইচ মোল্লা ও নুর আলম নামে দুই ব্যবসায়ীকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল চারটার সময় কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্ভয় ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ এইচ এম রাকিবুল হাসান, কৃষি কর্মকর্তা মধুসূদন দে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত জানান গোপন সংবাদের ভিত্তিতে ঘোনা পাড়া বাজারের সার ও কীটনাশক বিক্রেতা রইস মোল্লা ও নুর আলম এর দোকানে অভিযান চালিয়ে গ্রোজিন, থিওভিট,জিপসামসহ বেশ কয়েকটি কোম্পানির ভেজাল ও অনুমোদন হীন সার ও কীটনাশক জব্দ করা হয়। ভেজাল সার ও কীটনাশক বিক্রিতে বিক্রেতা রইস মোল্লাকে এক লক্ষ ২০ হাজার টাকা ও নুর আলমকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল সার ও কীটনাশক ধ্বংস করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park