
রাজু আহমেদ খুলনা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখা দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান রিশান এর পিতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সহ-সভাপতি ও ১০ নং ওয়ার্ড সভাপতি এর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে শীতের পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৭ ডিসেম্বর ১০ নং ওয়ার্ডস্থ ওব্যাট প্রাথমিক স্কুল মিলনায়তনে ১০ নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন -এর সভাপতি মুহাঃ রাজিবুল ইসলাম (সাজু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাঃ আফরোজ আলম এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা -এর সভাপতি হাফেজ আব্দুল লতিফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি খালিশপুর থানার নায়েবে সদর আলহাজ্ব রুস্তম আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা-এর সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, ১০ নং ওয়ার্ড -এর সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর -এর সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুস সবুর আল রাব্বি, সাংগঠনিক সম্পাদক মামুন অর রশীদ,জেলার সাবেক সভাপতি মোঃমেহেদী হাসান,খালিশপুর থানা -এর সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম আকন্দ, খালিশপুর থানার, সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান খুলনাভী, সাবেক সহ সভাপতি মোঃজামাল হোসেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা -এর সভাপতি মুহাম্মদ ওসমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন আল রাফি ,পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের বড় সাহেবজাদা মোঃমশিউর রহমান (রিশান)এছাড়াও থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মোঃ জামাল মুন্সি গত ১৫ ডিসেম্বর শুক্রবার কিডনি ও ডায়াবেটিস জনিত রোগে অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
দোয়া অনুষ্ঠানে নেতৃদ্বয় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন আল্লাহপাক যেন মরহুম মোঃ জামাল মুন্সিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।