1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক আশরাফুল ইসলামকে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।

নিহত আশরাফুল ইসলাম শ্রীনগর থানার ছত্রভোগ গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল (২৯), মো. রাজেন (২৫), হাসান সেখ (২২) ও আকরাম মোল্লা (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের অটো চালক আশরাফুল ইসলাম বাঘড়া গ্রামের শাহাদাত হোসেনের ইজি বাইক ভাড়া নিয়ে চালাতেন। তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইজি বাইক নিয়ে বের হন। পরে ওই দিন রাত পৌনে ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় তাকে স্থানীয়রা গলাকাটা অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে আসামি রাজেনের একটি মোবাইল নম্বর পান। এর সূত্র ধরে বাকি আসামিদের গ্রেপ্তার করে। পরে ৪ জন আসামির তথ্যে পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করেন এবং অটো বাইকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এ ব্যাপারে মামলার বাদি মো. রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তারে কিছুদিন হয়েছিল বিয়ে করিয়েছি। এর মধ্যে এ ঘটনা ঘটলো। আমার ৩ ছেলের মধ্যে ও সবার বড় ছিল। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park