1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাদপন্থীদের কার্যক্রম বাংলাদেশে বন্ধের দাবিতে ছাতকে সংবাদ সন্মেলন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধি

ছাতকে সাদপন্থীদের অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সাধারণ মুসলিম জনতা ও সর্বস্তরের উলামাবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ, বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়,গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৩টার সময় তথাকথিত সাদপন্থীরা সরকারের পূর্ব সিদ্ধান্ত ডিঙিয়ে ইজতেমা ময়দানে পাহারারত তাবলীগের সাথী,মাঠে উপস্থিত মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা চালিয়ে ৪ জনকে হত্যা এবং শতাধিক আলেম-ওলামাকে আহত করেছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর এভাবেই টঙ্গী ময়দানে তাবলীগের সাথী, আলেম-ওলামা ও ছাত্রদের উপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছিলো তারা। সাদপন্থীরা উগ্রবাদী, সন্ত্রাসী ও চরমপন্থী একটি বাহিনী।

তারা দেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়ন করে পার্শ্ববর্তী একটি দেশকে খুশী করতে চায়। তাদের কার্যক্রমে ইসরাইলের মদদ রয়েছে বলে একটি জাতীয় দৈনিকে ইতিমধ্যে সংবাদ ও প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা -মতাদর্শ থেকে বিচ্ছুত ও ভ্রান্ত সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। ২০১৮ সাল ও গত ১৭ ডিসেম্বরে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা প্রয়োজন এবং কাকরাইল মারকাজ ও টঙ্গী ময়দান সহ সকলক্ষেত্রে তাবলীগের কার্যক্রম শুরা’ই নেজামের অধীনে পরিচালিত করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার দুপুরে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরী, ভুইগাও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, হাসনাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কাদির,এডভোকেট আবুল কালাম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আবুল কালাম, মাওলানা রিয়াজ উদ্দিন, জাহিদুর রহমান,আব্দুস সালাম,রফিক মিয়া, আব্দুল্লাহ মোহাম্মদ প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park