1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতির চাপাইল থেকে ইয়াবা ও গাঁজাসহ ৩জন মাদক ব্যাবসায়ী আটক।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধি

নড়াইলের নাড়াগাতী থানা পুলিশের অভিযানে চাপাইল ব্রীজের নিচ থেকে ৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।

আটককৃতরা হলো গোপালগঞ্জ জেলার সদর থানার সোনাকুড় গ্রামের মৃত সামসুল হক সিকদারের ছেলে আলামিন সিকদার (৩২) মৃত বাবু সিকদারের ছেলে মেহেদি সিকদার (২৩)ও মৃত কানাইলাল মজুমদারের ছেলে সবুজ মজুমদার (২২)।এছাড়া ও তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

২ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিকালে চাপাইল ব্রীজের নিচ থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার এস আই তারেক, এএসআই মোঃ মাহমুদ সহ সঙ্গীয়র্ফোস পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল ব্রীজের নিচে বেলা আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে সোনাকুড় গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ আলামিন সিকদারকে আটক করে। এসময় তার কাছ থাকা ৪০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর স্যারের নির্দেশনায় নড়াগাতি থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজূ করে নড়াইল আদালতে প্রেরন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park