1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সন্ত্রাসী দমনে তৎপর পুলিশ একের পর এক শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন- ফয়সাল আহমেদ দ্বিপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো. কামরুজ্জামান নাঈম (২৫) ও মো. রানা তালুকদার (২৯)।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার (১ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নূর আজিম ডি এমিপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া নূর আজিমের অনুসারী তাদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম জানান, খুলনা থেকে একটি টিম ঢাকায় গুলশান, বাড্ডা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিম, দেয়ানা দত্ত এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দ্বিপ, খালিশপুর এলাকার বাসিন্দা মো: জাহাঙ্গীর আলম ফকরুলের ছেলে মো. কামরুজ্জামান নাঈম, নিরালা কাশেম নগর এলাকার বাসিন্দা বাবুল মতব্বর এর ছেলে রিয়াজুল ইসলাম রাজু এবং খালিশপুর এলাকার বাসিন্দা শামসুল হক তালুকদারের ছেলে মো. রানা তালুকদারকে গ্রেপ্তার করে। এর মধ্যে রিয়াজুল পূর্ববানিয়াখামা এলাকার বাসিন্দা দাদো মিজানের খালাতো ভাই।রিয়াজুল পূর্ববানিয়াখামার এলাকার আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park