1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

রামপালে বাটোয়ারা মামলায় রায় পাওয়ার পরেও বৃদ্ধ ইয়াছিন সরদারের বাস্ত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি।

জানা গেছে, উপজেলার কুমলাই পবনতলা গ্রামের মৃত সরদার হাসেম আলীর ছেলে ইয়াছিন সরদারের সাথে একই গ্রামের সরদার ইউসুফ সরদার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমির মালিকার অংশ ফিরে পেতে ইয়াছিন বাগেরহাটের দেওয়ানি আদালতে ১৪৩/০৯ নং একটি মামলা করেন। দীর্ঘ শোনানির পরে ইয়াছিন সরদারের পক্ষে রায় প্রদান করেন বাগেরহাটের বিজ্ঞ সহকারী জজ আদালতের বিচারক পলাশ কুমার দালাল। তিনি এসএ ১১৫ নং কুমলাই মৌজার হাল ৯১ নং ডিপি’র ৩২০ খতিয়ানের ৭৭৪, ৮৯৩, ৮৯৪, ৮১২ ও ৮৯১ নং দাগের মধ্যে মোট ২৬ শতাংশ জমি আপোষ বণ্টন মতে জমি ভোগদখলের নির্দেশ দেন। বৃদ্ধ ইয়াছিন বলেন আমার গাছপালা কেটে নিচ্ছে, আতাবেড়া কেটে আমাদের বেআবরু করার চেষ্টা করছে এবং জমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ মানজুর।

অভিযোগের বিষয়ে মানছুর ওরফে মানঞ্জুর সরদারের কাছে জানতে চাইলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, বিজ্ঞ আদালত ইয়াছিন সরদারকে দাগে দাগে জমি নেওয়ার রায় প্রদান করেছেন। তিনি আমাদের পারিবারিক কবরখানাসহ আমাদের জমি ভোগদখল করে রেখেছেন। এরপরে আমাদের নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park