1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইন্সটিটিউটের সিরাজুল আলম খানের জন্মদিন পালন করবে ৬ জানুয়ারি 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক

সিরাজুল আলম খান (SAK) ফাউন্ডেশন ও রিসার্চ ইন্সটিটিউটের উদ্যোগে ৬ জানুয়ারী ২০২৫ সোমবার সিরাজুল আলম খান দাদার ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে । এতে দলমত নির্বিশেষে সিরাজুল আলম খান দাদার সকল শুভানুধ্যায়ীগলক আমন্ত্রিন জানিয়েছেন ।আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিশ্ব সাহিত‍্য কেন্দ্র, (মিলনায়তন ১০১), ঢাকা,৬ জানুয়ারী ২০২৫, সোমবার, বিকাল ৪টায়

নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। ৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের উক্ত জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।এতে সকল গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সিরাজুল আলম খানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর আলোচনা করবেন।

উল্লেখ্য, ৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ৯ জুন ২০২৩ প্রয়াত হয়েছেন।যুক্তরাষ্ট্রে সিরাজুল আলম খাঁনের জন্য প্রচার করে যাচেছ তার নীতি,আদর্শ ও তার লেখা বইগুলো থেকে জেএসএফ এর পর থেকে হাজী আনোয়ার হোসেন লিটন, শামসুউদদীন আহমেদ শামিম এবং সিনিয়র সাংবাদিক হাাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park