1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় (কম্বল) বিতরণ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

সারাদেশে শীত জেঁকে বসেছে।কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে দেশের অন্যান্য স্থানের ন্যায় চরম বিপাকে পড়ছে খুলনার দিঘলিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ ডিসেম্বর মঙ্গলবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দিঘলিয়ার ইউ এন ও আরিফুল ইসলাম।

খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলার অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে বিকাল ৩টায় উপজেলার সেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার ৪৩ জন এতিম ছাত্রছাত্রীদের মাঝে এবং চন্দনী মহলের কাঁটাবন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরিব- দুঃখী, ছিন্নমূল ৬৩ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

বেশ কয়েকদিন ধরে দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে তার নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে দেখা গেছে।

শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে এবং দিনে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রতি রাতে এবং দিনে এই মানবিক ব্যক্তিটি গরিব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park