1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বারটানের উদ্যোগে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত, পুষ্টিবিষয়ক শর্ট কোর্স সম্পন্ন। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি

বরিশালে ৫ দিন ব্যাপী সু-স্বাস্থ্যের জন্য পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক শর্ট কোর্স অনুষ্ঠিত হয়েছে। এতে নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করে।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বারটান আঞ্চলিক কার্যালয় বরিশাল এর বাস্তবায়নে, ৯ জানুয়ারি, বারটান আঞ্চলিক কার্যালয় বরিশাল এর প্রশিক্ষণ কক্ষে উক্ত খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক শর্ট কোর্সের কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়।

কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট ফার্মাকোলজিষ্ট ও গ্যাস্ট্রোলজিষ্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । তিনি অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ, প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সুস্বাস্থ্য ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে পুষ্টি একটি অপরিহার্য বিষয়। এই শর্ট কোর্সে অংশগ্রহণ করে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন তা শুধু আপনাদের ব্যক্তিগত জীবনের জন্য নয়, সমাজের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি বলেন, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে সচেতনতার অভাবে পুষ্টিহীনতা বা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এই কোর্সের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যায় এবং ফলিত পুষ্টির জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। পাশাপাশি তিনি মানব দেহে এন্টিবায়োটিক প্রতিরোধের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত উপস্থাপন করেন এবং বলেন, আপনারা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন তা শুধু নিজেরা মেনে চলবেন না, বরং পরিবারের সদস্যদের এবং সমাজের অন্যদের প্রতিও ছড়িয়ে দেবেন। তিনি কোর্সে অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে এই ধরনের শিক্ষামূলক উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যাশা করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ প্রশিক্ষণ কর্মসূচী জনগণের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা বাড়াতে সাহায্য করে।

পাঁচ দিনব্যাপী এ শর্ট কোর্স প্রশিক্ষণের সভাপতিত্ব করেন বারটান এর নির্বাহী পরিচালক (অতিঃ দায়িত্ব) রেহানা আকতার, তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে বারটান এর মিশন, ভিশন এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বারটান এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জামাল হোসেনসহ বারটান আঞ্চলিক কার্যালয় বরিশাল এর অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রাণিজ আমিষ চাহিদা পূরণে মাছ চাষ, খাদ্যের মূখ্য উপাদান উৎস, কাজ ও দৈনিক প্রয়োজনীয় পরিমাণ, পুষ্টি বাগানের পরিকল্পনা ও বাস্তবায়ন, খাদ্যের অনুপুষ্টি উপাদান, খনিজ পদার্থ, ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সংরক্ষণ, শিশু ও মায়ের অপুষ্টির কারণ ও অপুষ্টি রোধ করার উপায় এবং শিশুদের স্বাস্থ্যজনিত রোগসমূহ প্রতিকার, গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন, পুষ্টি মান বজায় রেখে সঠিক রন্ধন পদ্ধতি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণে হাঁস, মুরগী ও পশুপাখি পালন, কিশোর-কিশোরী, গর্ভবতী, প্রসূতি মায়ের যত্ন, অপুষ্টি জনিত রোগ ও তার প্রতিরোধ, বিভিন্ন বয়সে সুষম খাদ্য মেনু প্রস্তুতকরণ, সংক্রামক ও অসংক্রামক রোগ, পুষ্টিগত অবস্থা নিরুপণের পদ্ধতি বিষয়ের উপর প্রশিক্ষণ করানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park