1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জয়িতারা জীবন সংগ্রামে জয়ী হবেই : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

জয়িতারা জীবন সংগ্রামে জয়ী হবেই : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

আমাদের সংবিধান প্রতিটি মানুষকে মানুষ হিসেবে বাঁচার অধিকার দিয়েছে। যেখানে নারী বা পুরুষ আলাদা করে বিবেচনা করা হয়নি। সমাজকে পাল্টানোর দায়িত্ব জয়িতাদের। জয়িতারা জীবন সংগ্রামে জয়ী হবেই।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জয়িতা হলো সংগ্রামী নারী, জয়িতা হলো বিজয়ী নারী, জয়িতা হলো যে সবসময় স্বপ্ন দেখে সামনে এগিয়ে যাওয়ার। মেয়েদের জন্য সমাজে নিজস্ব সত্ত্বা নিয়ে টিকে থাকা কঠিন একটি বিষয়। আমাদের সমাজে মেয়েরা যখন সংগ্রাম করে এগিয়ে যেতে চেষ্টা করছে, সেই সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারীদের জয়িতা বলে সম্মান দিলেন। দেশব্যাপী জয়িতা অন্বেষণে শেষ পর্যন্ত পাঁচজন জয়িতা বিজয়ী হন। কিন্তু এ প্রক্রিয়ায় যে আলোড়ন বা জাগরণ সৃষ্টি হয় তা নারীদের সামনে এগিয়ে নিয়ে যেতে পথপ্রদর্শকের মতো কাজ করে। তিনি আরও বলেন, সমাজে নারীর জন্য সমান অধিকারের জায়গাটা যেন প্রশস্ত হয়। নারী বা পুরুষ কেউ কারো চাইতে আলাদা নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, পরিচালক জাকিয়া আফরোজ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। জেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিভাগীয় পর্যায়ে রানারআপ ও বিভাগের ১০ জেলা থেকে নির্বাচিত জয়িতাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিভাগীয় পর্যায়ে সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বাগেরহাটের সুমা মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ঝিনাইদহের মোছাঃ জেসমিন নাহার কামনা, সফল জননী ক্যাটাগরিতে কুষ্টিয়ার চন্দনা রানী কুন্ডু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সাতক্ষীরার রেহেনা পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনার পাখি দত্ত হিজড়া।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park