1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে অটোচালককে হত্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক অটোচালককে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত অটোচালক মীর হোসেন (৬২) কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

রবিবার, ১২ জানুয়ারি সকালে কিশোরগঞ্জর সদর উপজেলার মারিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ।

স্থানীয়রা জানান, মীর হোসেন শনিবার রাতে তার অটোরিকসাটি নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। রবিবার সকালে মারিয়া এলাকার লোকজন ধানক্ষেতে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ ও ধানক্ষেতে পাশে থেকে তার অটোরিকসাটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মীর হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে সেটা বলা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park