1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

স্ত্রীর গলাকাটা লাশের পাশে ঝুলছিল স্বামীর মরদেহ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্ত্রীর গলাকাটা লাশের পাশে ঝুলছিল স্বামীর মরদেহ

 

নোয়াখালী পৌর এলাকার বার্লিংটন মোড় সংলগ্ন বসুন্ধরা কলোনিতে তামান্না ইসলাম পিনু (১৬) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ এবং তার পাশ থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী মেহেদী হাসান শুভর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ বসুন্ধরা কলোনির ডাক্তার কচির বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে লাশ দু’টি উদ্ধার করে। 

 

নিহতরা স্বামী-স্ত্রীর বাইরে সম্পর্কে খালাতো ভাই-বোন। তামান্নার স্বামী মেহেদী হাসান শুভ – দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। নিহত তামান্না ইসলাম পিনু হচ্ছেন নোয়াখালী পৌর এলাকার লিটনের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে নিজেদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্কের কারণে গত এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয় শুভ এবং তামান্না। এরপর তারা মাইজদীর বসুন্ধরা কলোনির বাসায় থাকত। এ বাসাটি তামান্নাদের।

 

ওই বাসায় তামান্নার মা এবং তার ভাইও থাকতেন। সোমবার সকালে তাদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়া-শব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তামান্নার বড় ভাই হোসেন আহম্মেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ তাদের দু’জনের লাশ উদ্ধার করে। 

 

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে স্বামী শুভ তার স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park