1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জেলার শ্রেষ্ঠ ওসি কিশোরগঞ্জ মডেল থানার আব্দুল্লাহ আল মামুন কে পুরস্কৃত করা হয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য অভিন্ন মানদণ্ডের আলোকে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ডিসেম্বর মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি সারাদেশে অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার হিসেবে আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় জানান, আমাকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি স্যারকে।

তিনি আরো বলেন, সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও কিশোরগঞ্জ মডেল থানার সব অফিসার ফোর্সকে যারা আমার এই সাফল্যে সহযোগিতা করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park