1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে পটুয়াখালীতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গোপাল হালদার, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে সাধারণ কৃষকরা।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষি কর্মকর্তার শ্বশুরবাড়ি পটুয়াখালী পৌরসভায় হওয়ায় তিনি সেখানকার আত্মীয়-স্বজনদের বিশেষ সুবিধা প্রদানে নিয়মিত চেষ্টা করছেন। ২০২৩ সালে যোগদানের পর থেকেই মো: মোস্তাফিজুর রহমান আর্থিক দুর্নীতিতে লিপ্ত। সাধারণ কৃষকদের বাদ দিয়ে তিনি তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের নামে সরকারি বরাদ্দ থেকে প্রণোদনা সুবিধা দিয়েছেন। একইসঙ্গে, তার পছন্দের আওয়ামী লীগপন্থী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে অনিয়ম করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, হাজী আহমেদ, মোঃ মন্নান, মোঃ জাহাঙ্গীরসহ আরও অনেকে।

মানববন্ধনে কৃষকরা জানান, সরকারি প্রণোদনা পাওয়ার জন্য অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। চলমান প্রণোদনার আওতায় মুগডাল, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখীসহ অন্যান্য ফসলের সুবিধা বিতরণেও অনিয়মের অভিযোগ করেন। কৃষকরা দ্রুত এই দুর্নীতি বন্ধ করে প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park