1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে : খুলনা বিভাগীয় কমিশনার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনায় উপ-আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে : খুলনা বিভাগীয় কমিশনার

৫২তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

 

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পড়াশুনার সাথে শিক্ষার্থীদের খোলাধুলা অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রত্যেক দিন খেলাধুলা করলে শরীর সুস্থ রাখা যায়। খেলাধুলা শৃঙ্খলাবোধ ও যে কোন নিয়মনীতি মেলা চলার সক্ষমতা তৈরি করে। খেলাধুলার মধ্যদিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়। ক্রিকেটে আমাদের দেশের খেলোয়াড়রা ভালো অবস্থানে রয়েছে। একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে ভালো ক্রীড়াবিদ তৈরি হবে বলে বিভাগীয় কমিশনার আশা করেন। 

 

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দুলালী দাস। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার জেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park