1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএর নির্বাচনে নতুন কমিটি ঘোষণা। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল

গত ১৮,০১,২০২৫খ্রিঃ রোজ শনিবার বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবির)সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলা পর্য্যায়ে কর্মরত সকল কর্মচারীদের প্রাণ প্রিয় সংগঠন বিআরডিবি কর্মচারী ইউনিয়ন বি- ১৯২৫ এর সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটের প্রয়োগের মাধ্যমে ২০২৫-২০২৬খ্রিঃ সালের০২ দুই বছরের জন্য খোরশেদ,হুমায়ুন,ও শাহীন পরিষদকে বিপুল ভোটে নির্বাচিত করা হয়। উক্ত সংগঠনের নির্বাচনে কুমিল্লা জেলার সভাপতি হিসাবে নির্বাচিত হলেন জনাব খোরশেদ আলম শিকদার,দেবিদ্বার উপজেলা।সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন জনাব খন্দকার হুমায়ুন কবির,বরুড়া উপজেলা,এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জনাব শাহীনুল ইসলাম খান বুড়িচং উপজেলা। জেলার সকল কর্মচারীদের প্রতিনিধি হিসাবে সকল কর্মসুচীও রাজস্ব কর্মসুচী হতে প্রতিনিধি হিসাবে মোট পচিশ (২৫) সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করাহয়।উক্ত নির্বাচনে প্রত্যক্ষভাবে উপস্হিত হয়ে ভোট গ্রহন পর্য্যবেক্ষণ করেন বিআরডিবি সিবিএ বি-১৯২৫এর কেন্দ্রীয় সভাপতি জনাব মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক জনাব শাজাহান মিয়া সহ আরো দুইজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

ভোট গ্রহন ও নির্বাচনী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন জনাব সাহিদুল ইসলাম দেওয়ান এআরডিও চান্দিনা উপজেলা,জনাব শামছুল মাওলা এআরডিও আদর্শ সদর উপজেলা কুমিল্লা।উক্ত অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্য্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মমিনুল ইসলাম,মুরাদনগর উপজেলা।সার্বিক তত্বাবধানে দায়িত্বপালন করেন জনাব খোরশেদ আলম উপজেলা পল্লীউন্নয়ন অফিসার(অঃ প্রাপ্ত)দাউদকান্দি, উপজেলা,এবং সাবেক জেলা সভাপতি কুমিল্লা জেলা সিবিএ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park