1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার

নড়াইলের কালিয়া থানার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি শামীম হোসেন (২৭)। সে কালিয়া থানার যাদবপুর গ্রামের মো: নজীর মোল্লার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি রাত ২টার দিকে কালিয়া থানার অফিসার ইন চার্জ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এস আই টিপু সুলতান ও তাঁর টিম সদস্য এস আই তিতাশ বিশ্বাস ও পুলিশ সদস্য পার্থ মজুমদার 

গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর গ্রামস্থ আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন আসামী শামীম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। 

এ সময় আসামী শামীম হোসেন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালে ঘটনা স্থলে আসামির বাড়ির লোক সহ সাক্ষী হিসেবে মোঃ আকছির মোল্লা ও রিপন মোল্লার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আসামী তার বাড়িতে রাখা ৫০০ গ্রাম গাজার কথা শিকার করেন।

এর আগে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গাঁজা বিক্রয়ের জন্য যাদবপুর গ্রামের শামীম হোসেন তার নিজ বাড়িতে অবস্থান করছে।

কালিয়া থানা অফিসার ইন চার্জ মেহেদী হাসান জানান, আসামিকে সকালে কোর্ট এ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হবে। 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিজান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park