1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আবদুস সোবহান মিয়া গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক 

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ, তাঁর স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তাঁর স্ত্রীর সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন রোববার ১৯ জানুয়ারি ২০২৫,এ আদেশ দেন।

আবদুস সোবহান মিয়া গোলাপের সম্পদ ক্রোক দুদকের তথ্য অনুযায়ী আবদুস সোবহান মিয়া গোলাপ ও তাঁর স্ত্রী–সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের একটি পাঁচতলা বাড়ি। এর বাইরে যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি হচ্ছে সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট। আরেকটি হচ্ছে ডুয়েল ফ্যামিলি ইউনিট। এর বাইরে আবদুস সোবহান মিয়া গোলাপ, তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২ অক্টোবর ২০২৪,আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার, বাড়ি ও ফ্ল্যাট কেনার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আবদুস সোবহান মিয়া গোলাপ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। গত বছরের ২৫ আগস্ট আবদুস সোবহান মিয়া গোলাপ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

জিল্লুল হাকিমের ব্যাংক হিসাব অবরুদ্ধ দুদকের তথ্য অনুযায়ী, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তাঁর স্ত্রীর সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাবে টাকা জমা আছে ১৪ কোটি ২৫ লাখ। বিভিন্ন অনিয়মের মাধ্যমে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে আদালতকে বলেছে দুদক। জিল্লুল হাকিমের ১৯টি ব্যাংক হিসাবে বর্তমানে জমা আছে ১২ কোটি ৩৬ লাখ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী সাঈদা হাকিমের ৬টি ব্যাংক হিসাবে জমা আছে ১ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া তাঁর ছেলে আশিক মাহমুদের একটি ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৭০ হাজার টাকা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park