1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি

“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নড়াইলের কালিয়ায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ভূমি বিষয়ক বিভিন্ন মৌলিক ধারণা তুলে ধরেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে আলোচনা শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর দুইটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতা ৯ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park