1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে মনতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দক্ষিণ মনতলা আশরাফিয়া বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

ম্যাচে বিবাহিত ফুটবল একাদশ ৪-১ গোলের ব্যবধানে অবিবাহিত ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মানিক মাষ্টার। খন্দকার সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী ঘোষণা করেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী মনোহরদী উপজেলা জিসাসের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন পিয়াল খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া

২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজান ভাঙ্গী

১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান

৩ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সুরুজ মিয়া

ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান এবং আপন মিয়া এছাড়া ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ফুটবল খেলার মতো ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা এই ধরনের আয়োজনে সম্পৃক্ত থেকে সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park