1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সড়কে ঝরে গেলো নড়াইলের ছেলে মিথিলের তাজা প্রাণ। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাসেল মোল্লা নড়াইল

নড়াইলের মিথিল যশোরের গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে যশোর- বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি এ সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মাসরুর বীন মোর্শেদ মিথিল ঘটনাস্থলে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে, মোটর সাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী আহত হয়ে হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

মিথিল মধুমিতা ও নড়াইল জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল’র একমাত্র পুত্র। মিথিলের মৃত্যুর ঘটনায় নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park