1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার নড়াগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য এবং যুবলীগ নেতা বিল্লাল শিকদার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পুঠিমারি বাজার থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ করিম।

বিল্লাল শিকদার নড়াইল জেলার নড়াগাতী থানার পুঠিমারি গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, গত ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বিল্লাল শিকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত বছর (৪ সেপ্টেম্বর, ২০২৪) নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তি এবং সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ১৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নড়াগাতী থানা বিএনপির বাঐসোনা ইউনিয়ন সভাপতি শরাফত আলী সবো।

এ মামলায় বিল্লাল শিকদারকেও অভিযুক্ত করা হয়, যিনি বর্তমানে যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park