1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাটকলসহ শিল্প কলকারখানা চালু দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

রাষ্ট্রায়াত্ব পাটকল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিলসহ সকল বন্ধকৃত শিল্প কলকারখানা চালু ও সকল শ্রমিক কর্মচারিদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শুক্রবার (২৪ জানুয়ারি) খালিশপুর পিপলস্ গোল চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জে জে আই থেকে শুরু করে খালিশপুরের সকল সরকারি বে-সরকারি মিলের নেতৃবৃন্দসহ শত শত শ্রমিক কর্মচারিরা অংশ গ্রহন করে। এ সময় উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে শ্রমিক নেতা শেখ নুর মোহাম্মদ ও রেজাউল করিম এর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন খালিশপুর খুলনার এক সময় অর্থনৈতিক মেরুদন্ড ও কর্মচঞ্চল উপ-শহর ছিল। খুলনা শিল্প বন্দর নগরী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচয় বহন করত। বর্তমানে খুলনায় পাটসহ সকল শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন মানুষের জীবন জীবিকা নির্বাহ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। আমরা খুলনার এই বৈষম্যের অবসান চাই।

এসময় বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির মহাসচিব এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, শ্রমিক কল্যাণ ফোডারেশনের নেতা খান গোলাম রসুল, রকিব উদ্দিন ফারাজী, মোঃ ইলিয়াস মোল্লা, জাতীয় নাগরিক কমিটির ইকবাল হোসেন মোড়ল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের সাইফ নেওয়াজ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, মনির হোসেন, মোঃ আশরাফ হোসেন, নুরুল ইসলাম, মোঃ রেজাউল হক, জহিরুল ইসলাম, খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, শ্রমিক নেতা জামাল হোসেন মোল্লা, শাহাবুদ্দিন, আব্দুল বাতেন, মাহফুজুর রহমান, আলমগীর হোসেন, খলিলুর রহমান, নাজমুল হোসেন বাবু প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park