1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তর এর উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তর এর উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কসে নিরব পার্টি হলে গত ২০ জানুয়ারি সোমবার রাতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।খবর বাপসনিউজ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহীন চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

বিশেষ অতিথি ছিলেন বিএনিপ নেতা শরিফুল ইসলাম খালিশদার, ড. নুরুল আমিন মিয়া পলাশ, লিয়াকত আলী, সোয়েব আহমদ, সেবুল খান মাহবুব, মানিক আহমেদ, আলী রাজা, দিলরুবা আক্তার মায়া, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, ফারুক কবির, এডভোকেট আতিকুর রহমান সাবু, আনোয়ারুল আলম ভূইয়া, শেখ আক্তার হোসেন নান্নু, বেগ ইসলাম হোসাইন মিঠু, নাসির উদ্দীন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ এবাদুর রহমান চৌধুরী। বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আর শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। শেখ হাসিনাও আবার ক্ষমতায় এসে বাকশালীয় কায়দায় দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, জেল-জুলুম, নির্যাতন, গ্রেফতার, গুম, খুন, হত্যা, মামলা-হামলা ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। কিন্তু পৃথিবীতে কোন স্বৈরাচার জোর করে বেশী দিন ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। গণঅভ্যুথানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। পতন হয় ফ্যাসিবাদের। এতে প্রবাসীদেরও রয়েছে ত্যাগ-অবদান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park