1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

৫টি মামলার আসামি, মিরপুর এলাকার পেশাদার ছিনতাইকারী রাজুকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে পাঁচটি মামলার আসামি, মিরপুর এলাকার পেশাদার ছিনতাইকারী শাহনেওয়াজ ওরফে রাজু (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় মিরপুর-১০ নং গোল চত্বরে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকাকালীন এক নারীর ভ্যানিটি ছিনতাই করার সময় স্থানীয় জনসাধারনের সহযোগিতায় মোঃ রাকিবুল ও মোঃ সাকিবকে গ্রেফতার করেছিল মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় ২২ জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিল। পরবর্তীতে মোঃ মিঠু নামে আরো একজন ছিতাইকারীকে উক্ত ঘটনায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। আর গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহনেওয়াজকে সনি সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।

রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত শাহনেওয়াজের বিরুদ্ধে ডিএমপির শাহআলী, দারুস সালাম ও ভাষানটেক থানায় ছিনতাই ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park