1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বইমেলা ২০২৫ : যুক্তরাষ্ট্রে প্রবাসী শিব্বীর আহমেদ’র ৫টি বই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্র প্রবাসী কথাসাহিত্যিক ও সাংবাদিক এবং ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর নতুন বই রোমান্টিক থ্রিলার ‘পেন্টাগন বাহিনী’ এখন পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বইমেলায় অনন্যা প্যাভিলিয়ান ২৭ এ বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন ঋষি ধ্রুব এষ। ১২৮ পৃষ্ঠার সুপারন্যাচারাল, ক্রাইম, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে ভরা থ্রিলার বইটির বিক্রয় মূল্য ৩শত টাকা। এটি লেখকের ৩৯তম বই।

এছাড়াও লেখকের প্রকাশিত বই প্রেমের উপন্যাস ‘বালিকার বুকের ঘ্রাণ’, থ্রিলার ‘সাইকো সিরাজ’, ফ্যান্টাসি এবং স্পিরিচুয়াল থ্রিলার ‘হিরো সমগ্র’ শিশুদের জন্য শিক্ষণীয় গল্পের বই ‘ধামি করবে বিয়ে’ বইগুলো পাওয়া যাবে বইমেলায়। লেখকের প্রকাশিত বইগুলো অনন্যা প্যাভিলিয়ন ২৭, সময় প্যাভিলিয়ন ২১ এবং নালন্দা প্যাভিলিয়ান ৩৩ এ পাওয়া যাবে।

শিব্বীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধান স্বাক্ষরকারী মরহুম আলহাজ জালাল আহমেদ’র সন্তান। তিনি ম্যানেজম্যান্টে মাস্টার অব কমার্স (এমকম) এবং সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ আবদানের জন্য তিনি ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন অ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা নববর্ষ সম্মাননা সহ নানা অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি একজন সু-লেখক, সাংবাদিক, সংবাদ বিশ্লেষেক, কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক হিসাবে দেশে-বিদেশে সুপরিচিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park