1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শিক্ষক বিরোধী অনভিপ্রেত মন্তব্যের প্রতিবাদে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে আজ ২৯ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে চারটায় মানববন্ধন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধীর কুমার কুন্ডু, মোঃ সেকেন্দার আলী, মোঃ কামরুল ইসলাম, শেখ ইসরাইল হোসেন, শোয়েব হোসেন , নুরুল ইসলাম, হিমিয়া আফরিন, নাজমুল আলম, ইমরান গাজী, মাহামুদুল হাসান, সুব্রত প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ।

উক্ত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় এর প্রায় ৩০০ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় এর অপসারণ চেয়ে বক্তব্য রাখেন। এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সরকারের ঊর্ধ্বতন মহলে প্রেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park