1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

উম্মে উমামা রাত্রি স্টাফ রিপোর্টার

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলে ছেলে সৌরভ মন্ডল।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, রাত পৌনে ১০ দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তারা আবার খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেনের মৃত্যু হয় এবং সৌরভ মন্ডলকে স্থানীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাদের দুই জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park