1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোরেলগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মারকায ওমর আল ফারুক (রা.) মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতারণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সিকদার ফরিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন সামাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান মিলন এবং মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মাসুদ খান চুন্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর শ্রমিক দলের মসিউর রহমান জুয়েল, সাবেক উপজেলা শ্রমিক দলের আনোয়ার হোসেন মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনির শিকদার, পৌর সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুম ফকির ও সাংগঠনিক সম্পাদক মোঃ রমিজ উদ্দিন শেখ, বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন রমজানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রায়হান।

বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, শীতার্তদের সহায়তা করা দলীয় নেতাকর্মীদের মানবিক দায়িত্ব, এবং এ ধরনের উদ্যোগ দলীয় আদর্শের অংশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশ্বাস দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park