1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে প্রতি ঘনফুট বালুতে ১টাকা করে চাঁদা দাবি- না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী)  প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ড্রেজার ব্যবসায়ির প্রতিঘনফুট বালুতে ১টাকা হিসেবে দাবিকৃত চাঁদা না দেয়ায় ২ ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করেছে স্থানীয় ছাত্রদলের একটি সংঘবদ্ধচক্র। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবির মোড় এলাকায় এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, ৫ আগষ্টের পর ছাত্রদল নেতা নেছার মাহমুদ এর নেতৃত্বে একটি চক্র লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকাশ  জমি দখল, চাদাবাজীতে  বেপরোয়া হয়ে উঠে। লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবি মোড় এলাকায় জনৈক ইদ্রিস শিকদারের জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলতে গেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা  নেছার উদ্দিন  ওরফে খাটো নেছার ও যুবদল নেতা মহসিনসহ সংঘবদ্ধ একটি চক্র প্রতি ঘনফুটে ১টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায়  মো: কবির হোসেন(৩৫),মো: আবুল হোসেন (৩০) নামের ২ ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করেছে নেছার গং চক্রটি। এসময় ড্রেজারের পাইপ লাইনও ভেঙ্গে ও উপড়ে ফেলা হয়। আহতের ডাকচিৎকারে বালুখলার লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল  নেতা নেছার উদ্দিন বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়, রাস্তার ওপর দিয়ে পাইপলাইন বসাতে বাধা দিয়েছি। বালু ব্যবসায়িরা রাস্তার ওপর উচু করে পাইপ লাইন দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়শ:ই দুর্ঘটনা ঘটে। একারনেই রাস্তার ভেতর দিয়ে লাইন করতে বলেছি। কথা না শোনায় বকাবকি, তর্কবিতর্ক হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, বিষটি শুনেছি এবং সাথে সাথে এসআই দেলোয়ার কে ঘটনাস্থলে পাঠিয়েছি।এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park