1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

সম্ভাব্য প্রার্থীরা হলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) মোসাদ্দেক আলী ভূঁইয়া; কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) শফিকুল ইসলাম; কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) মোহাম্মদ রোকন রেজা; কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) রমজান আলী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) কবির হোসেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘শনিবার কিশোরগঞ্জ সদরের উবাই পার্কে কিশোরগঞ্জ জেলা ও উপজেলার জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী কিশোরগঞ্জের সংসদীয় পাঁচটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।’

এদিকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিষয়টি ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের মধ্যে মোসাদ্দেক আলী ভূঁইয়া জামায়াতের জেলা কমিটির সদস্য, শফিকুল ইসলাম কটিয়াদী উপজেলা কমিটির সদস্য, রোকন রেজা কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক, রমজান আলী জেলা জামায়াতের আমির এবং কবির হোসেন ভৈরব উপজেলা জামায়াতের আমির।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park