1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জ ঘোষগাতী ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ০১ আহত ২০ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে ঘন কুশায় কারণে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ষোষগাতী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

আরও জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন; তার পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন আরও ২০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে, চারটি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলা চল বন্ধ রয়েছে এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park