1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকি উপজেলায়, সরকারি চাল চুরির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজতে।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি ভিজিএফের চাল চুরি ও কালোবাজারির অভিযোগে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক, চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

(৫ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উপজেলা প্রশাসন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান শুক্কুরে র বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করে। এ ঘটনায় গত বছরের ১ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে শুক্কুর এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বুধবার ৫ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পটুয়াখালী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মুজিবর রহমান টোটোন বলেন, সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চেয়ারম্যান আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park