1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলন খুলনা খানজাহান আলী থানার সভাপতি মাসুম, সেক্রেটারি কামরুজ্জামান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খানজাহান আলী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন সন্ধ্যায় থানা সভাপতি  মাওলানা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহা. নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন থানার সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, মোঃ আজাদ মোল্লা, মোঃ মাহতাব ইবনে রফিক, মোঃ রিয়াজ হাওলাদার, মাওলানা হারুন অর রশীদ, মুফতি জসিম উদ্দিন, মোঃ ওহিদুল ফকির, মাওলানা রাশেদুল ইসলাম, মোঃ কামরুল হুদা, মাওলানা মাহাদি হাসান, মোঃ আজমির।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মাওঃ আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি হিসেবে মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওঃ সিরাজুল ইসলাম,মোঃ জামাল হোসেন, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুহা. নাজিম হাওলাদার নাঈম এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park