1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইসলাম শেখ(২১) নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইসলাম শেখ লোহাগড়া থানার নাওরা গ্রামের মোঃ আলম শেখের ছেলে।

৯ ফেব্রুয়ারি’ রবিবার বিকালে লক্ষীপাশা মোল্যার মাঠের সামনে ঢাকা থেকে নড়াইল গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ মাসুদুর রহমান, এএসআই মোঃ রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইসলাম শেখকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park