1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ৩টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র (দ্বি-বার্ষিক) ওয়ার্ড নির্বাচন-২০২৫ এর ৩টি ওয়ার্ডে উৎস-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে দুপুর ২টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ

১নং ওয়ার্ডে সভাপতি পদে হেমায়েত হাওলাদার পেয়েছেন ১৪২ ভোট, সাধারণ সম্পাদক পদে হাওলাদার মনিরুজ্জামান পেয়েছেন ১২১ ভোট, সহ-সভাপতি পদে আঃ হালিম মোড়ল পেয়েছেন ১২৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাওলাদার আনোয়ার হোসেন পেয়েছেন ১০৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রিজাউল মোড়ল পেয়েছেন ১৩২ ভোট।

৬নং ওয়ার্ডে সভাপতি পদে মুজিবর রহমান পেয়েছেন ৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে আলামিন শেখ পেয়েছেন ৫০ ভোট, সহ-সভাপতি পদে হাসান শেখ পেয়েছেন ৭৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল শেখ পেয়েছেন ৮০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আকুঞ্জি পেয়েছেন ৭৯ ভোট।

৯নং ওয়ার্ডে সভাপতি পদে সৈয়দ সেলিম রেজা পেয়েছেন ৯৬ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ সোহাগ উদ্দিন পেয়েছেন ৬০ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন ওহেদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শেখ আঃ হালিম।

এর আগে গত ২রা ফেব্রুয়ারি ইউনিয়নের ২,৩,৪,৫,৭ ও ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. লায়ন ফরিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম’সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park