1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় অপারেশন ডেভিল হান্ট : মোংলা পৌর আ.লীগ নেতাসহ গ্রেফতার ১৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় যৌথ বাহিনীর অভিযান ‘ডেভিল হান্টের’ দ্বিতীয় দিনে নগরীতে মোংলা পৌর আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে অভিযানের প্রথমদিনে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে খুলনা সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহাদাত মিনাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতে তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া ভাংচুর মামলায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষার্থে দেশব্যাপী সন্ত্রাসীদের গ্রেফতার ১০ ফেব্রুয়ারি থেকে শুরু পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে গঠিত হয় অপারেশন ‘ডেভিল হান্ট’।

সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, মঙ্গলবার রাত ১০ টার দিকে এ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ সাহায্য করে নৌবাহিনীর সদস্যরা। রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এরা সকলে মাদক কারবারি ও মাদক সেবনের সাথে জড়িত। এরপর রাত ১২ টার দিকে সোনাডাঙ্গা ১নং ফেস এলাকার খালাসি মাদ্রাসার ১নং রোডে অভিযান চালানো হয়। সেখান থেকে মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধাক্ষ্য নাসির হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন। উর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে তার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে তিনি আরও জানিয়েছেন।

অপরদিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, অভিযানের প্রথমদিনে কেসিসি ১নং ওয়ার্ডের সাবেক শাহাদাত মিনাকে মহেশ্বরপাশা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ইউসুফ সর্দারের ছেলে। তার নামে খানজাহান আলী ও খালিশপুর থানায় ভাংচুর ও মারামারির মামলা রয়েছে। ওইদিন রাতে তাকে খালিশপুর থানায় ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাতে দৌলতপুর থানায় অভিযান পরিচালিত হয়েছে কিন্তু উল্লেখযোগ্য কেউ গ্রেফতার হয়নি বলে তিনি আরও জানিয়েছেন।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, রাতে তার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন রাতে অভিযানের সময়ে রাজনৈতিক মামলায় নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।

এদিকে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, রাতে লবণচরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন রাতে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক লাভলু খানকে গ্রেফতার করা হয়। তিনি ২০২২ সালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কাঙ্গালীভোজের খাবার কেড়ে নেওয়া মামলার আসামি বলে এ প্রতিবেদককে আরও জানিয়েছে।

অভিযান সম্পর্কে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। সন্ত্রাসী যতবড় হোক না কেন তারা আইনের উর্ধ্বে নয়। অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park