1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সিএমএইচ ঢাকায় ছানি ও রিফ্র্যাক্টিভ সার্জারির বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চক্ষু বিভাগ, সিএমএইচ ঢাকা আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসায় নতুন প্রযুক্তি ও উন্নত সার্জিকাল পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা ও ইন্টারেক্টিভ সেশন-এর মাধ্যমে ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স (IOL), এবং চক্ষু চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে লাইভ সার্জারি প্রদর্শন করা হয়, যা অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ ঢাকা বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের নয়, সাধারণ জনগণেরও চিকিৎসা সেবা নিশ্চিত করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ২,৭৪৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা প্রদানের মাধ্যমে সিএমএইচ আস্থার প্রতীক হয়ে উঠেছে।

সেমিনারে ডিজিএমএস, কনসালটেন্ট সার্জন জেনারেল, সিএমএইচ ঢাকার সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার, জাতীয় শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চোখের চিকিৎসায় বৈশ্বিক অগ্রগতি ও আধুনিক প্রযুক্তির সংযোজন এই সেমিনারকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park